পটুয়াখালীতে রাইট-টু-গ্রো-প্রকল্প ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালী সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং গলাচিপা উপজেলার ২টি ইউনিয়নসহ জেলার মোট ১৪টি ইউনিয়নে ৫ বছরের কম বয়সী শিশুদের সুস্থ, সবল এবং স্বাস্থ্য সু-রক্ষা এ্যাডভোকেসির মাধ্যমে শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে সংসদ সদস্য, স্থানীয় সরকার ও প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করণে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে ড. আতহার উদ্দিন মিলনায়তনে ম্যাক্স ফাউন্ডেশন, বাংলাদেশ এর সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ)‘র বাস্তবায়নে দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন সংরক্ষিত সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
এসময় রাইট-টু-গ্রো-প্রকল্প, ম্যাক্স ফাউন্ডেশন, বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরিন এর সঞ্চালনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, এসডিএ‘র নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল,
কর্মশালায় সংসদ সদস্য, স্থানীয় সরকার ও প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধি, ইউইনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, রাইট-টু-গ্রো-প্রকল্প, ম্যাক্স ফাউন্ডেশন, বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ)‘র প্রতিনিধিসহ শতাধিক প্রতিনিধি কর্মশালায় অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied