রাবিতে ৩২৫ গ্রাম গাঁজাসহ ৪ ছাত্রলীগ নেতা আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩২০ গ্রাম গাঁজাসহ ৪ ছাত্রলীগ নেতা আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
আটককৃতরা হলেন, জোহা হল ছাত্রলীগের উপ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আরিফ বীন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সাইফুল ইসলাম, শের-এ-বাংলা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাজু আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক ও টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সোহানুর রহমান। আটককৃতরা শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শেখ রাসেল মাঠে গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করে প্রক্টরিয়াল বডি। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছে ১২ পোঁটলা গাঁজা জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জব্দকৃত গাঁজার পরিমাণ ৩২০ গ্রাম। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ছাত্রলীগ নেতা আটকের বিষয়ে রাবি সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আমি এই বিষয়ে অবগত নয়। যদি তারা দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন,বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোন মামলা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied