ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ৪:৫৯

নেত্রকোণার দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির আক্রমণে বুনেশ চিসিম(৭৫) নামের এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের রাসটিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বুনেশ চিসিম পশ্চিম বিজয়পুর গ্রামের মৃত পুশুরামের পুত্র।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দিকে ভারতীয় বন্য হাতির পাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে রাত নয়টার দিকে বন্য হাতির দল গ্রামে প্রবেশ করে হানা দেয় তখন গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করলে বন্য হাতির দল পাল্টা আক্রমণ করে এ-সময় বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে বুনেশ চিসিম নামের এক কৃষক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

এদিকে গতকাল রাতে বন্য হাতির দল লোকালয়ে এসে ১৫-২০টি বাড়িঘর ভাংচুর সহ স্থানীয় এক কৃষকে মেরে ফেলার ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী। কৃষকের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান ঘটনাস্থলে যায় এবং নিহতের পরিবারের হাতে দশ হাজার টাকা তুলে দেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আব্বাস জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্য হাতির দল প্রায় লোকালয়ের কাছাকাছি থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত