ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফর্ম ফিলাপের নাম করে পালালেন দুই ছাত্রলীগ নেতা


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৭:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ ছাত্রলীগ নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে ফর্ম ফিলাপের নাম করে দুই ছাত্রলীগ নেতা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪‌ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। আজ সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।
 
ওসি জানান, মতিহার থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মধ্যে ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ২ জনকে পলাতক দেখানো হয়েছে। 
 
পলাতক দুই আসামি হলেন, শের-এ-বাংলা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পলাতক আসামি শের-এ-বাংলা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদকে আজকে সন্ধ্যায় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার সাথে ক্যাম্পাসে ঘুরতে দেখা যায়।
 
এ বিষয়ে সহকারী প্রক্টর পুরণজিত মহলদার বলেন, আমরা ৪ জনকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি। আজকে দুইজনের ফর্ম ফিলাপের শেষ দিন বলাতে মানবিক কারণে আমরা‌ তাদের যেতে দেই। জেলখানায় বসেও পরীক্ষা দেওয়া যায়, আমরা তাদের শিক্ষক, তাই আমরা তাদের যেতে দিই। পরে তারা আর ফিরে আসে নি।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনের বিরুদ্ধে মামলা করে। দুজনকে আটক করা হয়েছে। আর বাকি দুজন পলাতক রয়েছে। আটক দুজনকে আদালতে চালান করা হবে। আর পলাতক দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 
 
উল্লেখ্য, মাদক সেবনকালে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠ থেকে ৪ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছে ১২ পোঁটলা গাঁজা জব্দ করে বিশ্ববিদ্যালয়‌ প্রশাসন। জব্দকৃত গাঁজার পরিমাণ ৩২০ গ্রাম। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। মামলার অন্য ২ জন আসামি হলেন- জোহা হল ছাত্রলীগের উপ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ বীন সিদ্দিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য