ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিকাশ বিশ্বকাপ কুইজে প্রতিদিন ২০০০ জন পাচ্ছেন ৫০ টাকা করে


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ৮-১২-২০২২ রাত ৮:৩০

বিশ্বকাপজুড়ে ফুটবল প্রেমীদের জন্য বিকাশের কুইজ আয়োজন এরই মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। এই কুইজে অংশ নিয়ে ফুটবল সম্পর্কিত সহজ ৩টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবং অ্যাপ থেকে একটি নির্দিষ্ট লেনদেন করে প্রতিদিন ২০০০ জন পাচ্ছেন ৫০ টাকা পুরস্কার। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কুইজে অংশ নিতে পারবেন গ্রাহকরা।

কুইজে অংশগ্রহণ করতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘সাজেশন’ অংশে অথবা হোমস্ক্রিনের নিচের দিকে ‘বিকাশ কুইজ’ আইকনে ট্যাপ করতে হবে। গ্রাহক চাইলে https://quiz.bkash.com/ - এই লিংকে ভিজিট করেও কুইজ খেলতে পারেন। শুরুতেই গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে কুইজে প্রবেশ করতে হবে। কুইজ প্ল্যাটফর্মে ‘কুইজের নিয়মাবলি’ আইকনে ট্যাপ করে শর্তাবলী দেখে নিতে পারেন গ্রাহক।

৫০ টাকা পুরস্কার পেতে গ্রাহককে দ্রুততম সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং ক্যাম্পেইন চলাকালীন যেকোনো সময় বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল এবং কার্ড টু বিকাশ – এই সেবাগুলোর যেকোনো একটিতে লেনদেন করতে হবে।

বিকাশ গ্রাহকরা যতবার খুশি কুইজ খেলতে পারবেন। তবে কুইজ চলাকালীন একজন গ্রাহক একবারই পুরস্কার জিততে পারবেন।

প্রতিদিনের বিজয়ীদের তালিকা পরবর্তী কার্যদিবসে দুপুর ২টা থেকে বিকাশ কুইজ প্লাটফর্মের ‘দৈনিক বিজয়ীদের তালিকা’ অংশে দেখা যাবে। পুরস্কারের টাকা ২ কার্যদিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

সুজন / সুজন

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন