ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মেয়ে থেকে ছেলে হলেন মাদরাসা শিক্ষার্থী; এলাকায় চাঞ্চল্য


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৮-১২-২০২২ রাত ১০:৬

লালমনিরহাটের আদিতমারীত উপজেলার দূর্গাপুরে ১৬ বছরের কিশোরী থেকে ছেলেতে রুপান্তরিত হয়েছেন ৮ম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থী। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় তাকে এক নজর দেখতে দূর দুরান্ত থেকে এসে ভিড় করছেন অনেকেই।

উপজেলার দুর্গাপুর দীঘলটারি এলাকায় এ ঘটনা ঘটেছে। আগে তার নাম জুলেখা থাকলেও বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে ইউসুফ আলী। তিনি স্থানীয় শটিবাড়ি দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার কামরুজ্জামানের দুই ছেলে দুই মেয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

সরেজমিনে জানা যায়, কৃষক কামরুজ্জামানের আট ছেলে মেয়ের মধ্যে চার ছেলেমেয়ে ছোটবেলায় মারা যায়। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে স্থানীয় মাদরাসায় পড়াশুনা করতো। গত কয়েক মাস থেকে তার শারীরিক পরিবর্তন শুরু হলেও সেটি গোপন রাখা হয়। ১৫/২০ দিন আগে ঢাকাতে তার চাচার বাসায় বেড়াতে যায় জুলেখা। সেখানে বিভিন্ন মাজার ও মসজিদ পরিদর্শন করে। এসময় হঠাৎ মেয়ে থেকে তার লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলে হয়ে যায়। বিষয়টি সে চাচা-চাচিকে জানায়। তারাও লিঙ্গ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হলে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে দুর্গাপুরে আসেন।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছেন।

তার চাচা হোসেন আলী বলেন, বেশ কয়েকমাস থেকে তার শরীরের পরিবর্তন শুরু হয়। পরে ঢাকায় বেড়াতে গিয়ে পুরোপুরি লিঙ্গ পরিবর্তন হয়ে যায়। বৃস্পতিবার ঢাকা থেকে এসেছে। অনেক লোকজন তাকে দেখার জন্য ভিড় করছে। অনেকটা বিড়ম্বনায় পড়ছি আমরা।

প্রতিবেশী এনামুল হক বলেন, হঠাৎ শুনলাম যে সে মেয়ে থেকে ছেলে হয়েছে। তাই আমরাও দেখতে এলাম। এখন অনেকেই এখানে আসছে তাকে দেখতে।

তার চাচি ছাদেকুন্নাহার বলেন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। এটাও বিশ্বাস করেছি। এখন মানুষের উপচেপড়া ভিড়ে তাকে বাড়িতে রাখাও মুশকিল হয়ে পড়েছে।

তার দাদি নুরজাহান বেগম বলেন, ঢাকায় তার চাচি চেক করে দেখছে মেয়ে থেকে ছেলে হইছে। বৃস্পতিবার বাড়িতে আসার পর থেকে মানুষের ভিড়ে খুব জ্বালায় পড়ে গেছি। বাড়িতে থাকতে পারছি না।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে তাকে ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এমএসএম / সুজন

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার