গফরগাঁও মুক্ত দিবস পালিত
ময়মনসিংহের গফরগাঁও মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পৌর শহরের লঞ্চঘাটা বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।১৯৭১ সালের ০৯ ডিসেম্বর এই দিনে গফরগাঁওয়ের মুক্তিকামী মানুষ বিজয় পতাকা উড়িয়ে বিজয় আনন্দে মেতে উঠেন। স্বাাধীনতার পর থেকে প্রতিবছর সর্বস্তরের মানুষ ৯ ডিসেম্বর বিজয়ের এই দিনটিকে মুক্ত দিবস হিসেবে পালন করেন। এবারও এ উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পৌর শহরের লঞ্চঘাটা বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
দিনটি পালন উপলক্ষ্যে এক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মফিজ উদ্দিনসহ মুক্তিযোদ্ধাগণ প্রমূখ।এ সময় স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied