রায়গঞ্জে শিক্ষকদের মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীকে প্রহার করার প্রতিবাদে ভুইয়াগাতী বাসস্ট্যান্ডে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় উপজেলার ঘুড়কা ইউপির ভুইয়াগাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগের বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও রায়গঞ্জ শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীর উপর স্থানীয় মৃত বজলার রহমানের পুত্র সোহেল ও তার সহযোগী সাইদুল সহ বেশ কয়েক জন যুবক উক্ত বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের নিকট টাকা দাবি করে। দাবীকৃত টাকা না দেয়ায় প্রধান শিক্ষক ইয়াকুব আলী তালুকদারকে প্রহার করতে থাকে। এসময় অন্য শিক্ষরা বাঁধাদিতে গেলে তাঁরাও লাঞ্ছিতের শিকার হয় ।এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা দায়ের হয়। প্রধান শিক্ষককে প্রহার করার প্রতিবাদে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা- বগুড়া মহাসড়কের ভুইয়াগাতী বাসস্ট্যান্ডে রায়গঞ্জ শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘন্টাব্যাপি মানব বন্ধন পালিত হয়।
এসময় শিক্ষক সমিতির সিনিয়র সহ- সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষক নেতা শামীম হাসান তালুকদার, আব্দুর রউব বকুল, আসাদুল আলম, সিরাজুল ইসলাম সুব্রত চক্রবর্তী, সেলিম হাসান প্রমুখ।এসময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শান্তি দাবি করেন
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied