দুর্গাপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য উপজেলা প্রশাসনের সহায়তা প্রদান
নেত্রকোণার দুর্গাপুরে সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল ও ভেঙে যাওয়া ঘর সংস্কারের জন্য দুই হাজার টাকা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের আড়াপাড়া ও পশ্চিমপুর গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।
এ-সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর,উপজেলা বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ১নং ইউপি সদস্য রিপন মিয়া,২নং ইউপি সদস্য আব্দুল হামেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,ভারতীয় বন্য হাতির দল লোকালয়ে প্রবেশ করে আড়াপাড়া ও পশ্চিমবিজয়পুর এলাকায় ফসল,বাড়ি-ঘর ভাংচুর সহ ব্যাপক ক্ষতি করেছে। আমরা প্রাথমিকভাবে তাদের ভেঙে যাওয়া ঘর মেরামতের জন্য ২ হাজার টাকা ও শীতবস্ত্র কম্বল দিয়েছি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন