ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৫:৬

গাজীপুরে ‘বিএনপির নৈরাজ্যের’ প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ই ডিসেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, ষ্টেশন রোড, চেড়াগয়ালী, কলেজ গেইট, হোসেন মার্কেট, বোর্ড বাজার, চৌরাস্তা, জয়দেবপুর, কোণাবাড়ি, পুবাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের নেতৃত্বে অবস্থান নেয় মহানগর ও টঙ্গী থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‘বিএনপির নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও জনশক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা কাজী সেলিম, প্যানেল মেয়র আঃ আলীম মোল্লা, কাজী ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, নিলিমা আক্তার লিলি, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, ফারুক আহমেদ, আবুল হোসেন, নাছির উদ্দিন মোল্লা, সোলেমান হায়দার, আবদুল্লাহ আল মামুন মন্ডল, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়্যুম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য রাজিব হায়দার সাদিম, আওয়ামী লীগ নেতা মোস্তফা হুমায়ুন হিমু, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আযিম হায়দার আদিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ মোশিউর রহমান সরকার বাবু, মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা আক্তার, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, জলিল গাজী, জসিম মাতবর, জাকির হোসেন, মনির হোসেন সাগর, ফজল করিম, আক্তার সরকার, সেচ্ছাসেবেক লীগ নেতা কাজী মনজুর, ছাত্রলীগ নেতা রেজাউল করিম, হুমায়ুন কবির বাপ্পি, যুব মহিলা লীগ নেত্রী শিল্পী আক্তার, সেলিম খান, শিশির, তামিম, শাহাজাদা সেলিম লিটন, দ্বীন মোহাম্মদ নীরব, জুয়েল হোসেন জয়, হায়দার খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীগণ। 

এসময় নেতাকর্মীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। সরকারের এই ধারাবাহিক উন্নয়ন ব্যাহত করার লক্ষ্যে বিএনপি জামাত বিভিন্ন ভাবে ষড়যন্ত্র ও নাশকতা নিয়ে ব্যাস্ত। বিএনপি জামাত যদি আন্দোলন সমাবেশের নামে কোন ধরনের নাশকতা সৃষ্টি করে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অংগঠনের নেতাকর্মীরা তা কঠিন হস্তে প্রতিহত করবে। কোন ছাড় দেওয়া হবেনা। আজকের সমাবেশকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগের কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি গণসমাবেশের নামে আবারও নৈরাজ্য শুরু করেছে। তা আওয়ামী লীগ সহ্য করবে না। এছাড়া দুপুরে বিক্ষোভ মিছিলে আগত নেতাকর্মীদের নিয়ে গণভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ‘বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ হলেও যান চলাচলে কোন প্রকার বিগ্নতা ঘটেনি। বিশেষ করে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার এলাকার আইন শৃঙ্খলা বাহিনী নৈরাজ্য ও নাশকতা এড়াতে কঠোর ভুমিকা পালনে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা যায়নি।

সুজন / সুজন

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’