ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ে হামলার মূল আসামি গ্রেফতার
নওগাঁর ধামইরহাটে খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হামলা-ভাংচুর ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারুফা আকতারকে মারপিটের মূল আসামীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। গত ৮ ডিসেম্বর উমার ইউনিয়নের খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও মারপিটের ঘটনায় ৯ ডিসেম্বর থানায় ১১ নং একটি মামলা দায়ের হলে গা ঢাকা দেয় হামলাকারী ও মাদক মামলার আসামী আনোয়ার হোসেন।
শনিবার ১০ ডিসেম্বর ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস,আই মোমিনসহ পুলিশের বিশেষ টিম সাড়াশি অভিযান চালিয়ে আসামীর বাড়ীর পাশে আত্নগোপনে থাকাবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, আইন অমান্যকারী ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারী খড়মপুর গ্রামের মৃত মোজাফফরের ছেলে ও মামলা মূল আসামী আনোয়ারকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
সুজন / সুজন
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন