ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

হত্যাকান্ডের ২ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করলো টঙ্গী পশ্চিম থানা পুলিশ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:২০

গাজীপুরে হত্যাকান্ডের ২ ঘন্টার মধ্যে আসামী কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত ০৯ই ডিসেম্বর ২০২২ইং তারিখ সকাল ০৬:১০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ড মুদাফা এলাকায় কাউন্সিলর অফিসের পূর্ব পাশে বস্তাবন্দি অবস্থায় একটি মৃতদেহ পড়ে আছে বলে সংবাদ পান টঙ্গী পশ্চিম থানার ডিউটিরত অফিসার এসআই শরিফুল ইসলাম। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহযোগিতায় বস্তা কেটে মৃতদেহ বের করেন। 

থানা পুলিশ লাশটি কে ঢাকার নবাবগঞ্জ থানার সাদাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মো: শেখ রাকিব (২৩) বলে সনাক্ত করে জানান, শেখ রাকিব মুদাফা এলাকার ডিকে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ওয়ার্কশপ)তে ওয়েল্ডিং এর কাজ করতেন। তিনি পার্শ্ববর্তী নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। 

পুলিশ জানায়, হত্যাকাÐের কারণ অনুসন্ধান করতে গিয়ে মোঃ শাহেদ (২০) পিতা: আসলাম গ্রাম: বাহাদুরপুর থানা: গোয়ালন্দ, রাজবাড়ী নামে সন্দেহ ভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাহেদ জানায় সে একই ওয়ার্কশপের হেল্পার কাম ওয়ার্কশপের পাহারাদার হিসেবে নিয়োজিত ছিল। শাহেদ ভিকটিম রাকিবের নিকট ওয়েল্ডিং এর কাজ শিখতে চেয়েছিল। ভিকটিম শেখ রাকিব কাজ না শিখানোর কারণে দুই জনের মধ্যে মনোমালিন্য হয়। ঘটনার দিন আসামি শাহেদ কৌশলে ভিকটিম শেখ রাকিবকে রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ওয়ার্কশপের এর  মধ্যে ডেকে নিয়ে এসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওয়ার্কশপের মধ্যে থাকা ধারালো স্টিলের পাত এবং এসএস শিট দ্বারা ভিক্টিমের মাথায়, ঘাড়ে এবং অন্যান্য স্থানে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে আসামি শাহেদ (২০) মৃতদেহ এবং অন্যান্য আলামত গোপন করার লক্ষ্যে তার এক বন্ধুর সহযোগিতায় মৃতদেহ বস্তার ভিতর ঢুকিয়ে ওয়ার্কশপের পাশেই নিচু জায়গায় ফেলে দিয়ে রক্তমাখা অন্যান্য আলামত বস্তার ভিতরে পরিত্যক্ত একটি জায়গায় ফেলে রাখে। আসামি শাহেদ কে জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু ইমরানকে আটক করা হয়েছে। 
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ্‌ আলম জানান, আসামী শাহেদ কে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকাÐের ঘটনার কথা স্বীকার করেছে। এই বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’