ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নানা আয়োজনে নবান্ন উৎসব পালন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৬:২২
পটুয়াখালীতে নানা আয়োজনে নবান্ন উৎসব হয়েছে। চিরচেনা বাঙালীর ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে পটুয়াখালীর স্থানীয় সাংস্কৃতিক সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক এর আয়োজন এই নবান্ন উৎসব পালিত হয়েছে। স্থানীয় শেখ রাসেল শিশু পার্কে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে এই দিনটিকে ফুটিয়ে তোলা হয়েছে। দেশীয় নাচ-গান কবিতা আবৃত্তি, নবান্ন এবং বাঙালিয়ান খাবার পরিবেশন করে নতুন প্রজন্মকে জানান দিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সালমা জাহিদ। তত্ত্বাবধায়নে ছিলেন দখিনের কবিয়ালের সদস্য সচিব সহকারী অধ্যাপক স্বপন খাশকেল।
 
শনিবার সকাল ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলের স্বদেশ চন্দ্র সামন্ত এ নবান্ন উৎসব এর শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, কমিনিষ্ট পার্টির নেতা মোতালেব হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইডেন কলেজের সহযোগী অধ্যাপক মিসেস সুলতানা আফজাল। পটুয়াখালী পৌর মেয়রের সহধর্মিনী মার্জিয়া আক্তার সুমা। এছাড়াও একাধিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেয়।  আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন  সাংস্কৃতিক সংগঠনের শিল্প গোষ্ঠিরা অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রতিবছরের মত স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে লেখা কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান