ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিরামপুরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার


বিরামপুর প্রতিনিধি photo বিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ১:২১

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ এবং ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জামাদীসহ মোছালেমা খাতুন ও আশা বেগম নামের দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী আশা বেগম (২৯) উপজেলার খানপুর ইউনিয়নের পান্নাথপুর (আদিবাসী পাড়া) গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও মোছলেমা খাতুন (২৬) পৌর শহরের বেগমপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

থানা পুুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানপুর ইউনিয়নের পান্নাথপুর (আদিবাসী পাড়া) গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬৩ বোতল ফেন্সিগ্রিপ ও ১৫ বোতল ফেন্সিডিলসহ আশা বেগমকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও দুপুরে পৃথক আরও একটি অভিযানে পৌর শহরের মির্জাপুর মোড়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় লিপ্ত থাকায় হোটেলে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জামাদীসহ মোছলেমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। সে সময় গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর স্বামী রুহুল ও মিজান পুুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের পৃর্বক আসামীদের রবিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলার পলাতক আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত