টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন হাসান হিমালয়
টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২২ পেয়েছেন খুলনার সাংবাদিক আবুল হাসান হিমালয়। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত টিআইবির কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন অতিথি ও বিচারকমণ্ডলী।
এ বছর ৪টি ক্যাটাগরিতে ৪ জন সাংবাদিক এই পুরষ্কার পেয়েছেন। দেশে বেসরকারি পর্যায়ে সাংবাদিকদের জন্য এটাই সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরষ্কার।
২০২১ সালের ২২ থেকে ২৫ মে মাসে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প নিয়ে দৈনিক পূর্বাঞ্চলে ৪টি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের পরও খুলনা শহরে লবণ পানি সরবরাহ, গোপনে ভূ-গর্ভস্থ থেকে অনবরত পানি উত্তোলন, এসবের কারণ, অনিয়ম ও প্রতিকারের উপায় তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রিন্ট মিডিয়া (আঞ্চলিক) ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে।
পুরষ্কারপ্রাপ্ত অন্যরা হলেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান, যমুনা টেলিভিশনের অপূর্ব আলাউদ্দিন ও চ্যানেল 24 এর প্রামান্য অনুষ্ঠান সার্চ লাইট এর আবদুল্লাহ আল ইমরান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ঢাকা ট্রিবিউনের নির্বাহী পরিচালক রিয়াজ আহমেদ, বৈশাখী টিভির পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলী মানিক, এমআরডিআইয়ের অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান বদরুদ্দোজা বাবু, চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক তালাত মামুন ও গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী।
আবুল হাসান হিমালয় ২০০৫ সালে দৈনিক অর্ণিবান পত্রিকা থেকে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক সমকালের খুলনা ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া খুলনা গেজেটে কন্ট্রিবিউটর হিসেবে অংশ নেন। ইতোপূর্বে ২০২০ ও ২০২১ সালে দুই বার তিনি খুলনা প্রেসক্লাবের ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক লাভ করেন।
প্রীতি / প্রীতি
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার