ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ইনো ডে ২০২২’


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ৪:২২

আগামী ১৪ ডিসেম্বর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে অপো’র চতুর্থ বাৎসরিক টেক ইভেন্ট ‘ইনো ডে ২০২২’। ‘এমপাওয়ারিং এ বেটার ফিউচার’ থিমের সাথে অপো উদার মনোভাব (ওপেননেস) ও অন্তর্ভুক্তি (ইনক্লুসিভিটি) দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করবে এবং আরও স্মার্ট অভিজ্ঞতা ও কানেক্টেড পৃথিবী তৈরি করার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে কাজ করে যাবে। 

অপো’র সিগনেচার বাৎসরিক ইভেন্ট অপো ইনো ডে। এই ইভেন্টে আগের বছরের অর্জন ও আগামী দিনের প্রযুক্তি বিষয়ে আলোকপাত করা হবে। এ বছরের ইভেন্টে অপো’র চারটি স্মার্ট উদ্যোগের (স্মার্ট এনটারটেইনমেন্ট, স্মার্ট প্রোডাক্টিভিটি, স্মার্ট হেলথ ও স্মার্ট লার্নিং) আওতায় নতুন উদ্ভাবনগুলো সম্পর্কে ধারণা দেয়া হবে। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে সকলের জীবনমান উন্নত করার জন্য অপো কীভাবে কাজ করছে তা দেখার সুযোগ নিয়ে এসেছে অপো। এজন্য ইভেন্টটিতে সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে পারবেন। 

অতিথিরা ১৪ ডিসেম্বর চীনা স্ট্যান্ডার্ড সময় (সিএসটি) বিকেল ৪টায় (ইউটিসি +৮) অপো’র অফিসিয়াল সাইট থেকে অনলাইনে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন। ২০১৯ সালে অপো ইনো ডে প্রথম অনুষ্ঠিত হয়, যেখানে অপো’র ফাইভজি সিপিই ও ওয়াচ সিরিজ উন্মোচন করা হয়। ইনো ডে ২০২২-এ যুগান্তকারী রোলেবল কনসেপ্ট ফোন প্রদর্শন করে অপো। গত বছরের ইভেন্টে অপো এর নতুন ব্র্যান্ড প্রপোজিশন (মূলমন্ত্র) ‘ইন্সপিরেশন এহেড’ ঘোষণা করে এবং এই ব্রান্ডের নিজস্ব উদ্ভাবন - ইমেজিং এনপিইউ ও ম্যারিসিলিকন এক্স ও প্রথম ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড উন্মোচন করে। 

এমএসএম / এমএসএম

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা