যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বাড়ছে দুর্ঘটনা
গাইবান্ধার ফুলছড়িতে দিন দিন বাড়ছে বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার। সন্ধ্যা নামতেই সড়ক, মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এলইডি লাইট সম্মৃদ্ধ অটোরিকশা, সিএনজি, মাহিন্দ্রা, নসিমন, করিমন, মোটরসাইকেলসহ অনেক ধরনের যানবাহন। এলইডি লাইটের তীব্র আলো পথচারী কিংবা বিপরীত দিক থেকে আসা বাহনের চালকের চোখে পড়লে নানা সমস্যা দেখা দিচ্ছে। চলাচলের সময় এলইডি লাইটের তীব্র আলোর ঝলকানীতে পথ হারিয়ে ফেলছে অনেকেই। এসব আলো জ্বালিয়ে আসা বাহনগুলোর গতি, আকার-আকৃতি নির্ধারন করতে না পেরে প্রতিনিয়ত দূঘটনার সম্মুখীন হচ্ছে বিপরীত দিক থেকে আসা যানবাহন গুলো। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় দিনদিন এ লাইটের ব্যবহার বাড়ায় বাড়ছে দূঘঁটনা। পুলিশ ও গাইবান্ধা বিআরটিএ সার্কেল একাধিকবার অভিযান ও সচেতনামুলক প্রচারনা চালালেও থামছেনা এসব লাইটের ব্যবহার।
ফুলছড়ি উপজেলার কালির বাজারের ব্যবসায়ী মালেক সরকার বলেন, সন্ধা নামলেই সড়ক ও মহাসড়কগুলোতে এলইডি লাইটের কারনে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার করায় মোটর সাইকেল চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এসব লাইটের মাত্রারিক্ত আলোর ঝলকানীতে চোখ এলোমেলো হয়ে যায়।
প্রাইভেটকার চালক মোঃ জাহিদুল মিয়া জানান, রাস্তায় চলাচলের সময় এসব আলোয় বিপরীত দিক থেকে আসা যানবাহন চেনা যায় না,যে কারনে দূঘটনা ঘটে। শীতকালে কুয়াশায় চলাচলের জন্য এসব লাইট বেশী পরিমানে ব্যবহার হয়।
জানতে চাইলে জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ মোঃ নুর আলম সিদ্দিক জানান, এসব এলইডি লাইটের ক্ষতিকর দিক এবং চালকদের সচেতনতার জন্য নিয়মিত সচেতনতামূলক কর্মসূচী পরিচালিত হচ্ছে। সেই সাথে এসব লাইট বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিআরটিএ গাইবান্ধা সার্কেল এর মটরযান পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম খান জানান, এ ধরনের এলইডি লাইট মানব দেহের জন্য অত্যান্ত ক্ষতিকর। সেই সাথে এ লাইটের অতি উজ্জল আলো সরাসরি আঘাত করায়, শিশুসহ নানা বয়সী মানুষের চোখের স্থায়ী ক্ষতির সৃষ্টি করে। তিন চাঁকার যানবাহনে ও কিছু মোটরসাইকেল বেশি এ ধরনের লাইট ব্যবহার করে থাকে। শীতকালে এসব লাইটের ব্যবহার বৃদ্ধি পায়। এসব লাইট বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
বছরের অন্যন্য সময় এসব লাইট ব্যবহার হলেও শীতকালে কুয়াশায় রাতে চলাচলের জন্য এর ব্যবহার বেড়ে যায় কয়েকগুন। এ ধরনের বিপদজনক লাইট অপসারনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied