বিজয় মাসে জলসিঁড়ি পাঠাগারের বই বিতরণ
সোমবার ডন ভস্কো কলেজের শিক্ষার্থীদের মাঝে ভুর্তকি দিয়ে ১০ টাকায় বই বিতরণ করা হয়। স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের বই পাঠে আগ্রহ সৃষ্টির লক্ষে ভর্তুকি দিয়ে দশ টাকা মুল্যে ‘‘রোড টু সাকসেস, টাইম ম্যানেজমেন্ট, থিংক এণ্ড গ্রো রিচথথ শিক্ষার্থীদের আত্মন্নোয়নে ভূমিকা রাখার মতো এ ধরনের বইগুলো জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন জলসিঁড়ি।
বিতরণ পুর্বে জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক দীপক সরকার এর সঞ্চালনায় পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, ডন বস্কো কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রাংসা, প্রভাষক সিলভিয়া রহমান আকঞ্জি, পুলক কুমার বিশ্বাস, রাসেল স্ত্রু, সুরুজ আলী, প্রেসক্লাব সহ-সভাপতি তোবারক হোসেন খোকন, সংস্কৃতিজন রাখী দ্রং, কবি আল আমীন প্রমুখ। ডন বস্কো কলেজের শিক্ষার্থী দানিয়েল রংদী ও ইতি রুখেং বলেন, দশ টাকায় বই পেয়ে আমরা আনন্দিত। আশা করি বইগুলো আমার চিন্তার মান উন্নয়নে সহায়ক হবে।
জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক দীপক সরকার বলেন, নেত্রকোণা জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থীদের উপযোগি এমন পঞ্চাশটি করে বই ভর্তুকি দিয়ে দশ টাকা মুল্যে বিতরণ শুরু করেছি। এ কাজে সকল কে সহযোগিতা করার জন্য আহবান জানান তিনি। বিঃদ্রঃ- দুগার্পুর ১২ (০১) নামে ছবি দেয়া হলো।
এমএসএম / প্রীতি
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন