ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিরামপুরে বর্গা নেওয়া জমিতে মিলল কৃষকের মাথা থেঁতলানো মরদেহ


বিরামপুর প্রতিনিধি photo বিরামপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ৩:৩২

দিনাজপুর বিরামপুরে আশরাফুল ইসলাম (৪৮) নামে এক কৃষকের মাথা থেতলানো ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে পৌর শহরের বেগমপুর (রেলগুমটি সংলগ্ন) মাঠ থেকে আশরাফুলের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আশরাফুল ইসলাম পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বেগমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, গতকাল রোববার সন্ধ্যার কিছু আগে আমার স্বামীকে বাসায় রেখে প্রতিবেশীদের সঙে ওয়াজ মাহফিল শুনতে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় গিয়েছিলাম। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়িতে ছিলাম। সকালে প্রতিবেশিদের খবরে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী খুব ভালোমানুষ ছিলেন। 

প্রতিবেশী আব্দুল জলিল বলেন, নিহত আশরাফুল ইসলাম একজন সাদা সিদে মানুষ। এলাকার কারো সঙে তার কোন দ্বন্দ্ব নেই। রাতে এক সঙে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি কে বা কাহারা তাকে হত্যা করে মরদেহটি তার বর্গানেয়া জমিতে রেখে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথা থেতলানো ছিল। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এই ঘটনায় দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। আশা করছি খুব দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।’

 

প্রীতি / প্রীতি

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত