খুলনা মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্টে জরিমানা
খুলনা জেলা প্রশাসনের বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিবি করিমুন্নেসা এর নেতৃত্বে খুলনা মহানগরীতে ০১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে মেসার্স ইনানী ড্রিংকিং ওয়াটার, দৌলতপুর, খুলনা এর উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মাণচিহ্ন ব্যবহার করায় ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ ধারা লঙ্ঘণের দায়ে ০১টি মামলা দায়ের করা হলে বিজ্ঞ আদালত ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা মাত্র জরিমানা করেন এবং মেসার্স সায়রা ফিলিং স্টেশন, বয়রা, খুলনা প্রতিষ্ঠানটি অকটেন, পেট্রোল ও ডিজেলে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ মিলি, ৬০ মিলি ও ৫০ মিলি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ লঙ্ঘণের দায়ে টাঃ ২০০০০.০০ (বিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা জনাব মোঃ তারিকুল ইসলাম সুমন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব রনজিত কুমার মল্লিক, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
সুজন / সুজন
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত