খাগরিয়ার শিশু ধর্ষণকারী ইউসুফ ফেনীতে গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা র্যাব-৭ ক্যাম্পের বিপরীত পাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. ইউসুফ সাতকানিয়া উপজেলার গণিপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
র্যাব জানায়, সাত বছর বয়সী ওই শিশু মাদ্রাসায় প্রথম শ্রেনীতে পড়ুয়া। প্রতিদিনের মত গত ৬ ডিসেম্বর মাদ্রাসায় যায় এবং ঐদিন দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির সামনে আসলে প্রতিবেশী মো. ইউসুফ শিশুটিকে মাদ্রাসার ব্যাগ বাসায় রেখে তার কাছে আসতে বলে। ইউসুফের কথামতো শিশুটি বাসায় ব্যাগ রেখে তার কাছে যায়। তখন ইউসুফ তাকে আচার, চকলেট এবং টাকাসহ বিভিন্ন জিনিস দিবে বলে ফুসলিয়ে তার বাড়ীর পাশে শঙ্খ নদীর ধারে একটি ঝোপের ভিতর নিয়ে যায়। এসময় শিশুটি চিৎকার করলে ইউসুফ তার মুখ চেপে ধরে এবং চিৎকার করলে একদম মেরে ফেলবো বলে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ইউসুফ শিশুটিকে আচার, চকলেট এবং ১০ টাকার একটি নোট হাতে দিয়ে বাড়ী চলে যেতে বলে। পাশাপাশি ঘটনাটি কাউকে বললে তার পরিবারের সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে আসার পর থেকে প্রচন্ড জ্বর দেখে তার মা তাকে হঠাৎ এমন অসুস্থ হওয়ার কথা জনতে চায়। তখন ভিকটিম তার মাকে ধর্ষণের কথা এবং তার রক্তক্ষরণ হচ্ছে বলে জানায়। তখন ভিকটিমকে নিয়ে তার মা তাকে দ্রুত দোহাজারী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শরীরিক অবস্থা খারাপ দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন আছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, শিশুটির মা গত ৭ ডিসেম্বর সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর আমরা গোয়ান্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় আমাদের ক্যাম্পের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে আটক করি। সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সুজন / সুজন
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী