লালমনিরহাট রেলওয়ে বিভাগের ঢাকাগামী চার আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল
লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর ও পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঢাকা থেকে উত্তরবঙ্গে আসার প্রধান ও একমাত্র রেল রুটের টাঙ্গাইল ও বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় অবস্থিত ব্লক সেকসনে একটি মালগাড়ী লাইনচুৎ হয়ে পরে, এতে ঢাকা থেকে ছেড়ে আসা এসব ট্রেন সময় মত গন্তব্য স্থানে পৌছাতে না পারায় আজকের(১৩ ডিসেম্বর) মঙ্গলবার এর এই চারটি ট্রেনের ঢাকা গামী যাত্রা বাতিল করা হয়েছে।
লালমনিরহাট থেকে লালমনিরহাট এক্সপ্রেস সকাল ১০.১৫,কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস সন্ধ্যা ৭.১৫ রংপুর থেকে রংপুর এক্সপ্রেস রাত ৮. ১০ এবং পঞ্চগড় থেকে পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১২.১৫ টায় ছেড়ে যাবার কথা ছিলো।তবে আজ অন্যান্য লোকাল ও মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেড-১ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুন্নবী ইসলাম জানান, অনাঙ্ক্ষিত দূর্ঘটনার কারণে ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে ফলে লালমনিরহাট এক্সপ্রেস এখনো গন্তব্যে আসেনি।এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন আন্তঃনগর এক্সপ্রেস গুলোও সময় মত আসেনি।এর কারণে চারটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। তবে লোকাল ও মেইল ট্রেন সময় অনুযায়ী চলাচল করছে। আর আজকের এক্সপ্রেস ট্রেন গুলোর যারা টিকিট ক্রয় করেছিলো তাদের টিকিট গ্রহণ করে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে সকল ট্রেন নিয়ম অনুযায়ী চলবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied