ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ বছর নিখোঁজ থাকার পর পুলিশের সহায়তায় পরিবারে ফিরল আমেনা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৩:৩৮
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ০৫ বছর থেকে নিখোঁজ থাকা আমেনা বেগম নামে ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে জুড়ী থানা পুলিশ।
 
জানা গেছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আমেনা বেগমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় ০৫ বছর ধরে নিখোঁজ ছিল পঞ্চগড় জেলার মানসিক ভারসাম্য হীন ওই নারী। অস্বাভাবিক অবস্থায় আমেনা বেগমকে উদ্ধার করে পুলিশ প্রটেকশনে জুড়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমেনা বেগমের সাথে কথা বলে তার পরিবারের ঠিকানা ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়। পরিবারের সাথে যোগাযোগ করে তাকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
পাঁচ বছর পর স্বামী তাঁর স্ত্রীকে ও সন্তান তার মা কে ফিরে পেলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমেনা বেগমের পরিবার জুড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই পুলিশের লক্ষ্য।  আমাদের সামান্য সহযোগিতায় সন্তান তার মাকে ফিরে পেল। আমাদের এই মহৎ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার