ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন-শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৪:৩২

নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরে একমাত্র স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার, দিয়েছেন শিক্ষার্থীদের যুগপোযোগী বিশেষ দিক নির্দেশনা। ১৩ ডিসেম্বর বেলা ১১ টায় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান ধামইরহাটের এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের চৌকষ প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন। এ সময় জেলা শিক্ষা অফিসার এসেম্বীলীতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজ সু-স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা,সুষ্ঠু পরিবেশ, বার্ষিক ও বোর্ড পরীক্ষার ফলাফল ও উল্লেখযোগ্য পরিমান জিপিএ-৫ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সব শেষে বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষ (আম গাছের চারা) রোপন করেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। এ সময়জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আবু সাঈদ, ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ,  একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, জগদল আদিবাসী স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক আবুল বয়ান মো. আব্দুজ্জাহের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, রবিউল ইসলাম, ইলিয়াস মার্ডি, দানিয়েল পূর্তি, নাদিরা পারভীনসহ সকল শিক্ষাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু