বাসায় চুরি হওয়া টাকার কুল কিনারা না করেই চট্টগ্রাম ছাড়ছেন এডিসি রেভিনিউ
চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব শাখায় দায়িত্বরত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান এর বাসা থেকে নগদ ১৫ লক্ষ টাকা চুরির মামলায় কোন কুল কিনারা করতে পারেন পুলিশ , এরই মধ্যে চট্টগ্রাম ছাড়তে হচ্ছে এই এডিসিকে। জেলা প্রশাসনের নির্দেশে কঠোর গোপনীয়তা রক্ষা করা এই মামলায় এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করে নি তদন্ত কারী কর্মকর্তা। এরই মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসানের বদলী আদেশ আসলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের পক্ষ থেকে আজ ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ এদিকে মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি আসামি , উদ্ধার করতে পারেনি খোঁয়া যাওয়া নগদ টাকা। এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানা পুলিশ জানান মামলার অগ্রগতি আছে, তবে তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা যাবে না। এই মামলায় আদালতে শুনানির ধার্য্য তারিখ থাকলেও এজাহার নামীয় একমাত্র আসামি আদালতে নিয়মিত হাজিরা দিলে পুলিশ রিপোর্ট না আসায় আদালত পরবর্তী ধার্য্য তারিখে শুনানির জন্য রাখেন।
সূত্র জানায় বাসা থেকে নগদ ১৫ লক্ষ টাকা চুরি হওয়ার অভিযোগে বিগত ৩ জুলাই কোতোয়ালি থানায় চুরির মামলা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত এডিসি (রাজস্ব) নাজমুল আহসান। চুরি মামলা রজু করার পর দ্রুত সময়ে এজাহার নামীয় একমাত্র আসামি তাঁরই গৃহকর্মী মনির হোসেন কে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোন আলামত উদ্ধার কিংবা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবাববন্দি আদায় করতে পারেনি তদন্তকারী কর্মকর্তা। এর প্রেক্ষিতে ১ মাস ৪ দিন পর ৯ আগস্ট আদালত থেকে জামিনে বের হয়ে আসে আসামি।
নির্ভরযোগ্য সূত্র জানায় এডিসির বাসায় চুরি হওয়া নগদ টাকার উৎস সম্পর্কে প্রশ্ন উঠায় মামলা রজুর পর থেকে জেলা প্রশাসনের অনুরোধে কঠোর গোপনীয়তা রক্ষা করে চলে থানা পুলিশ। শুরু থেকে মামলা সম্পর্কে কাউকে কোন তথ্য প্রদানে অস্বীকার করে চলছিল থানা পুলিশ। এ বিষয়ে আসামির আইনজীবী এডভোকেট পার্থ প্রতিম নন্দী, আসামী মনিরের বরাত দিয়ে এই প্রতিবেদক কে বলেন আসামি মনির সম্পূর্ণ নির্দোষ, সে ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয় সে বিভিন্ন সময় এডিসি সাহেবের বাসায় নগদ টাকা স্বর্নালংকার দেখে থাকলেও কোন দিন সে ঐ দিকে হাত দেয় নি বরং সে এডিসি সাহেবের বিশ্বস্ত কাজের লোক বলে জানায়, হটাৎ চুরি হওয়ার ঘটনায় সন্দেহের বশবর্তী হয়ে তাকে আসামি করা হয়েছে বলে দাবী করা হয়। ঘটনার দিন আসামি মনির ও এডিসি সাহেবের একসাথে ঘর থেকে বের হয়ে যায় বলে জানান। এবিষয়ে কোতোয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজী হয়নি।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান