কবি আবুল হোসেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে রাবিতে সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কবি আবুল হোসেনের জন্মশতবর্ষ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. মু. শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে ‘নিরাভরণ মানবব্যক্তিত্ব কবি আবুল হোসেন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংবাদিক জুনান নাশিত। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক একেএম মাসুদ রাজা। আলোচক হিসেবে ছিলেন কবি অনীক মাহমুদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুজা-উদ্--দৌলা। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল।
সেমিনারে প্রধান বক্তা জুনান নাশিত বলেন, ‘কবি আবুল হোসেন আবেগকে সংযত করে বুদ্ধির দ্বারা সবকিছু বিচার করতেন। নিজের অবস্থানে তিনি ছিলেন শক্তিশালী। নিজের পথ থেকে তিনি কখনো সড়ে আসেননি। তিনি যুক্তিবোধে এতটা প্রখর ছিলেন যে অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেন না। তিনি প্রাজ্ঞসর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি যত্নের সাথে লিখতেন। কম লিখতেন কিন্তু ভালো মানের লিখতেন।’
বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা বলেন, ‘বাংলা সাহিত্যে আবুল হোসেন একজন কৃতি ও গুরুত্বপূর্ণ কবি। বাংলাদেশের কবিতার আলোচনায় সবসময়ই তাঁর নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাঁর ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য মানুষ তাঁকে মনে রাখবে।’সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী, অধ্যাপক মনিরা কায়েস, অধ্যাপক শামীমা হামিদ প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাব্য ‘নব বসন্ত’, ‘বিরস সংলাপ’, ‘এখনও সময় আছে’, ‘দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্ন’ প্রভৃতি। ২০১৪ সালের ২৯ জুন তিনি মৃত্যুবরণ করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied