জুড়ীতে ৮ রোহিঙ্গা আটক
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকার নালাপুঞ্জি সীমান্ত থেকে ৮ রোহিঙ্গাসহ ১ বাংলাদেশীকে স্থানীয়দের সহযোগীতায় আটক করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো: ইসমাঈল হোসেন (১৬), সায়েদ (১৮), নুর কামাল (১৮), তহসিন মোহাম্মদ, ছানোয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি, সহিদা বিবি ও মোহাম্মদ রায়হান।
তবে মোহাম্মদ রায়হান নামের ব্যক্তিটি সে নিজেকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার বাড়ি নোয়াখালি জেলার কবিরহাট থানায় বলে জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমাদের গোয়ালবাড়ী ইউনিয়নে প্রতিটি মোড়ে চেকপোস্ট আছে। ভোর রাতে এই রোহিঙ্গা দলটি আমাদের নালাপুঞ্জি চেকপোস্টে দায়িত্বরতদের হাতে আটক হয়। আমার ইউপি সদস্যসহ আমি সেখানে গিয়ে তাদের ইউনিয়ন অফিসে নিয়ে আসি। পরে বিজিবি ও পুলিশকে খবর দিলে তারা সেখানে আসে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। তাদের জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রীতি / প্রীতি
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন