সীতাকুণ্ডে বিএম ডিপোতে ফের আগুন
আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জেলার সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে । এবার একটি জুটের কন্টেইনারে আগুন লেগেছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টা ১৫ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে ফায়ার ফাইটার রিয়াদ বলেন, বিএম ডিপোর একটা জুটের কন্টেইনারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এটা ছোট একটা অগ্নিকান্ড ছিল, গতবারের মতো ভয়াবহ নয় বলেও জানান তিনি ।
উল্লেখ্য, চলতি বছর বিএম ডিপোতে এর আগে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ চলতি বছরের ১৪ জুনের অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি না হলেও গত ৪ জুন রাতে কনটেইনার ডিপোতে লাগা আগুনে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন মারা যান। এছাড়া দগ্ধ ও আহত হন অন্তত দুই শতাধিক মানুষ।
এমএসএম / এমএসএম
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ