ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের সহায়তায় সড়কে অবৈধ গাড়ি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৩:৩০

কতিপয় অতি লোভী ট্রাফিক পুলিশ কর্মকর্তার সহায়তায় নগরীতে বিভিন্ন সড়কে অবাধে চলছে রুট পারমিট বিহীন গণপরিবহন। কথিত শ্রমিক নেতাদের একটি চক্র পুলিশের সাথে আতাঁত করে এসব গাড়ি চালিয়ে থাকে বলে অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠনের নেতারা। তাদের এসব অপকর্মের ফলে কাগজপত্র আপডেট করতে অনিহা দেখা দেয় গাড়ির মালিকদের মাঝে। ফলে সরকার হারাচ্ছে বিরাট অংকের রাজস্ব। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ব্যবস্থা নিতে বারবার তাগাদা দিলেও তারা কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষতির মুখে পড়ছে বৈধ চালক মালিকরাও। এসব বিষয় উল্লেখ করে সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার বরাবরে সম্প্রতি একটি লিখিত অভিযোগ দিয়েছে চট্টগ্রাম বেবিটেক্সি টেম্পো ড্রাইভারস ও সহকারি ইউনিয়ন  (রেজি নং ১৩৪৯/৮৭ ইং)।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগে উল্লেখ করেন, নগরীর ১৩ নং রুটে চলাচলকারী পারমিট বিহিন অবৈধ মেক্সিমা অটোটেম্পু চলাচল বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করে বলা হয়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মেট্রো আরটিসি কমিটি অনুমোদিত ম্যাক্সিমা অটোটেম্পু ১৩ নং রুট যাহা আফতাব অটো মোবাইলস হইতে নিমতলা বিশ্বরোড পর্যন্ত চলাচল করে। এই রুটে পারমিট না থাকা সত্ত্বেও বর্তমান সিলিং সংখ্যা অতিরিক্ত। অন্য রুট থেকে এসেও প্রতিদিনই এই রুটে গাড়ি চলাচল করছে এবং দিন দিন এই অবৈধ গাড়ীর সংখ্যা বেড়েই চলছে। ঐ সকল অবৈধ গাড়ীর বিরুদ্ধে চালক ও মালিকদের পক্ষ থেকে ১৩নং রুট সীতাকুণ্ড অটোটেম্পু মালিক সমিতি রেজি নং ১৪২৬ ও শ্রমিক সংগঠন চট্টগ্রাম বেবিটেক্সী-টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়ন রেজি নং-১৩৪৯/৮৭ ইং যৌথভাবে রাস্তায় দাড়িয়ে অবৈধ গাড়ীগুলোকে মৌখিকভাবে সতর্ক করার পরেও তাহা বন্ধ হচ্ছে না। এর মূল কারন হিসাবে অবৈধ গাড়ী চালকদের তথ্যমতে রাস্তায় দায়িত্বরত কিছু অফিসারদের নামে, বে-নামে পারমিট বিহীন ঐ সকল গাড়ী চলাচল করছে, যাহা দুঃখ জনক। অতিরিক্ত গাড়ী চলচল করার কারনে ভাড়ার জন্য চালকদের অস্ব¦াভাবিক প্রতিযোগিতা করতে হচ্ছে। ১৩ নং রুটে নির্ধারিত সংখ্যার পারমিট গাড়ীর চালকগণ অধিক পরিশ্রমের পরও দিন শেষে কাঙ্খিত আয় রোজগার থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ গাড়ী চলাচলের কারনে চালকের মাঝ চরম হতশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বেবিটেক্সী-টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের (রেজি নং-১৩৪৯/৮৭ ইং) সভাপতি মো. ফারুক হোসেন বলেন, আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি ট্রাফিক পুলিশের কতিপয় অসৎ কর্মকর্তার সহযোগীতায় সড়কে দিনদিন ব্যাপরোয়া হয়ে ওঠেছে পারমিট বিহি গাড়িগুলো। তারা পুলিশকে মাসোয়ারা দিয়ে চালায় বলে বৈধ গাড়ির চালক, মালিক ও সহকারীদের পাত্তাই দেয়না। আমাদের চালকেরা কিছু বললে মারামারি শুরু করে। কর্তব্যরত ট্রাফিকের কাছে সহযোগীতা চাইলে তারা আমাদেও সাথে বিমাতাসুলভ আচরণ করে। এসব বিষয় নিয়ে এর আগেও মারামারি হয়েছে, থানা-পুলশ পর্যন্ত গড়িয়েছে, কিন্তু আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি। তাই গত ৬ ডিসেম্বর পশ্চিম জোনের উপকমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি তিনি একটা ব্যবস্থা নিবেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী