পাংশায বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সর্দারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধ নিবেদন জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।
আলোচনা সভার শুরুতে সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে সকল শহীদদের স্বরণে দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে. শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মণ্ডল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো চাঁদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল মামুন খান প্রমূখ। এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন