ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় কর্মসৃজন প্রকল্পের মাটি ভরাট নিয়ে ইউপি সদস্যকে মারপিট


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৪:৫৭
খুলনার পাইকগাছায় কর্মসৃজন প্রকল্পে ইটের সোলিং রাস্তার দু'পাশ্বে মাটি ভরাট নিয়ে ইউপি সদস্যকে মারপিট করে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী যুবকও উত্তেজিত শ্রমিকদের হাতে মারপিটের স্বীকার হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি'র ৮ নং ওয়ার্ডস্থ বারুইডাঙ্গা গ্রামে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত ইউপি সদস্য মোঃ বদরুল আলম ও স্থানীয় আঃ ছালাম মোড়ল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। 
সংশ্লিষ্টরা জানান,, চলতি অর্থ বছরে কর্মসৃজন প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল থেকে বারুইডাঙ্গা ইটের সোলিং এর দু'পাশ্বে মাটি ভরাটের জন্য ২০ শ্রমিক কাজ করছিল। কাজের এক পর্যায়ে নিহাল মোড়লের বাড়ীর ধারে মাটি কাটার সময় তার ছেলে ছালাম এসে বাঁধা দিয়ে উত্তেজিত ভাবে ইউপি সদস্যকে ঘটনাস্থলে আসতে বলেন। এ বিষয়ে ইউপি সদস্য বদরুল আলম জানান, সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সরকারী খাস জায়গা থেকে মাটি কাটার প্রসঙ্গ তুললে ছালাম মুখ খিস্তি করে আমাকে খুন করার জন্য আমার উপর ঝাপিয়ে পড়ে। তিনি অভিযোগ করেন তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছালাম আমার বুকে লাথি মেরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করতে গেলে মুখ ও হাতের আঙ্গুল কেটে যায়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান,ইউপি সদস্য জখম হলে কর্মরত শ্রমিকরা উত্তেজিত হয়ে আঃ ছালামকে মারপিট করেন। এ বিষয়ে হাসপাতালে ভর্তি ছালাম বলেন, বাড়ির কাছের নিচু স্থান থেকে শ্রমিকদের মাটি কাটতে নিষেধ করি। খবর পেয়ে মেম্বর ঘটনাস্থলে পৌঁছে খাস জমির কথা বলে শ্রমিকদের মাটি কেটে রাস্তায় দেবার কথা বলেন। তবে ছালাম স্বীকার করেন, এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।কিন্তু পরবর্তীতে মেম্বরের লোক বা শ্রমিকরা আমাকে মারপিট করেন। এ প্রসঙ্গে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন,সরকারী কাজের সময় ইউপি সদস্যকে লাঞ্ছিত বা মারপিটের ঘটনা খুবই দুঃখ জনক। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার