ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

খুলনার চার হাসপাতালে প্রাণ গেল আরো ১৯ জনের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১:১০

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৫ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। 

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, আবু নাসের হাসপাতালে ৪ জন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন নগরীর সোনাডাঙ্গা এলাকার সুকুমার রায় (৫০), শাকিলা খাতুন (৬২), আমতলার লুৎফর রহমান (৭২), রূপসার আশরাফ উদ্দিন (৭৮), পাইকগাছার পারুল (৪৫), যশোর সদরের সুখজান বিবি (৫৫), অভয়নগরের মানছুরা খাতুন (৫৫) ও ফকিরহাটের হারাধন (৭৫)। এ ছাড়া উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন। যার মধ্যে রেড জোনে ১৩৪ জন, ইয়েলো জোনে ২১ জন, এইচডিইউতে ২০ এবং আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন খুলনার খালিশপুরের শেখ শাহাবুদ্দিন (৭৮), দৌলতপুরের আমিনুল (৪৮), বটিয়াঘাটার সাহেদা পারভীন (৫০) এবং বাগেরহাট ফকিরহাটের বেতাগা গ্রামের সুফিয়া বেগম (৫০)। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনার ফুলতলার তাছপুরের আবুল হাসান (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। এর মধ্যে ৩৪ জন পুরুষ ও ৩৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন খুলনার দাকোপের বাজুয়ার গুরুচরণ মন্ডল (৭৮) ও বাগেরহাটের সোনাকোলার তরফদার মকবুল হোসেন (৭২)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

এমএসএম / জামান

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা