কিশোর গ্যাং লিডার জামিনে এসে মামলার বাদী ও সাক্ষীকে হুমকি !
চট্টগ্রামের চন্দনাইশ কিশোর গ্যাং লিডার ছৈয়দুর রহমান মারধর করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের মামলায় পুলিশ গ্রেফতার করলে কিছুদিন জেল কেটে সম্প্রতি জামিনে এসে মামলার বাদী কুসুম আকতার খানম(৪৫) ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোর গ্যাং সদস্যদের হামলা আহত রাশেদ এখনো পা ভেঙ্গে পঙ্গু অবস্থায়। এক মাসের বেশী সময় ধরে এখনো চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধিন রয়েছে।
জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশের জোয়ারার নগর পাড়ার তাজিয় পুকুর পাড় এলাকায় কিশোর গ্যাং লিডার ছৈয়দুর রহমান, আবু মনছুর, শফিক আহমদসহ মিলে গত ২৮ সেপ্টম্বর সকালে রায়হান নামের এক যুবককে মারধর করে একটি দামী মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনার দিন বিকালে ছিনতাইয়ে জড়িতদের পরিচয় জানার পর ছিনতাইকৃত মোবাইল ফেরত চাইতে গেলে রায়হানকে অস্ত্র সন্ত্র দিয়ে মেরে রক্তাত্ব আঘাত করে। খবর পেয়ে যুবক রায়হানের পিতা রাশেদ(৫৮) ছেলেকে উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে কিশোর গ্যাং সদস্যরা রায়হানের পিতাকেও এলোপাতাড়ি কিল, ঘুষি, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে সাথে থাকা ২৫ হাজার টাকা দামের মোবাইল সেট, নগদ ৬ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় য্বুক রায়হানের মা কুসুম আকতার খানম বাদী হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গত ১০ অক্টোবর চন্দনাইশ থানায় মামলা করেন। পুলিশ ছৈয়দুর রহমান নামের একজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জামিনে এসে বাদীকে হুমকি দিচ্ছে। পুলিশের সাথে আসামিদের ভাল সখ্যতা থাকায় আসামিদের গ্রেফতার করছে না বলে মামলার বাদী কুসুম আকতার খানম জানান। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে, পুলিশ কোন অবস্থাতে নমনীয় হওয়ার প্রশ্নই উঠে না।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ