ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ঢাকার বার্তার প্রধান আইন উপদেষ্টা হলেন এ্যাড.মেজবা উদ্দীন শরীফ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২২ বিকাল ৫:১০
সময়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকার বার্তা২৪ ডটকম চার বছরে পদার্পণ করেছে।সময়ের সেরা খবর সবার আগে সবসময় স্লোগান’কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকার বার্তা২৪.কম। অদ্য ১৪ ডিসেম্বর ২২ ইং ঢাকার বার্তা২৪ ডটকম এর প্রধান আইন উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের চৌকস মেধাবী আইনজীবী বিশিষ্ট সংগীত শিল্পী এ্যাড.মেজবা  উদ্দীন শরীফ।
 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড.মেজবা শরীফ  দীর্ঘদিন যাবত সুনামের সহিত আইন পেশায় নিয়োজিত আছেন। এ্যাড মেজবা শরীফ বেশ কিছু আলোচিত মামলা নিয়েও আইনি লড়াই করে সুখ্যাতি অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে বর্তমান সময়ের আলোচিত মামলা বাংলাদেশ শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান এর মামলা, ৪ খুনের মামলা,এসিডদগ্ধ  তানিয়ার মামলা, শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্লাবন কোরেশির মামলা এবং সঙ্গীত পরিচালক এম এ রহমানের মামলা সহ অসংখ্য মামলার আইনি লড়াই করেছেন এ্যাড মেজবা শরীফ । বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার পদমর্যাদার সাবেক গোয়েন্দা কর্মকর্তার ছেলে মেজবা শরীফ।সুপ্রীম কোর্টের আইনজীবী মেজবা শরীফ আইন পেশার পাশাপাশি সংগীত ভূবনেও রাখতে চান অবদান ।আইন পেশায় যেভাবে  হয়েছেন সফল,তেমনি সংগীত ভূবনেও মেজবার গানের ভক্ত রয়েছে।  গায়ক হিসেবেও বেশ সফল।সিডি চয়েস”ঈগল মিউজিক,“সঙ্গীতা” সহ বিভিন্ন স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান গুলো থেকে প্রকাশিত হয়েছে মেজবা শরীফের গান ।উল্লেখযোগ্য গান গুলোর মধ্য হলো, অনেক তো হলো, প্রেম, দূর কোন দেশে, মনের স্মার্টফোন, কথা জমে থাক, শুধু আমার, বোঝেনা সে বোঝেনা, ইশারা, কত সুখে আছি আমি, ভালোবাসি, প্রিয়া, ঝরছে বৃষ্টি, চুপটি করে, লাভার বয় ও একটু শোন।সর্বপরি এ্যাড.মেজবা শরীফ বলেন  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকার বার্তা২৪ ডটকম এর সম্পাদক মাসুদ রানা’কে যিনি আমাকে তার নিউজ পোর্টাল ঢাকার বার্তা২৪ ডটকম এর  সাথে যুক্ত করেছেন। আমি ঢাকার বার্তা২৪ ডটকম এর সকল সংবাদ কর্মিদের ফ্রি আইনি সহায়তা দিবো তার পাশাপাশি ঢাকার বার্তা২৪ ডটকম পরিবারের সাথে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি