ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সাংবাদিক সম্রাট


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-১২-২০২২ দুপুর ১:০
দৈনিক আমার সংবাদ পত্রিকার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি জামিরুল ইসলাম সম্রাট আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
সম্রাটের শরীরে গত মাসে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। এ ছাড়া দুই সপ্তাহ ধরে তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন।জামিরুল ইসলাম সম্রাট ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল হক।
 
তিনি জানান, দুই সপ্তাহ আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হন সাংবাদিক জামিরুল ইসলাম সম্রাট। এছাড়া গত মাসে তার শরীরে ফুসফুসে ক্যান্সার ও কিডনি রোগ ধরা পড়ে। গত ১০ ডিসেম্বর তাকে প্রথমে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান তার পরিবার। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নেয়া হয় আইসিইউ-তে। সেখানে চিকিৎসাধীন বিকেলে তাকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।গাইবান্ধারর ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মৃত ফয়জার রহমান সরকার ও মৃত জেলেখা বেগম দম্পত্তির চতুর্থ সন্তান সাংবাদিক সম্রাট।শুক্রবার বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হব।  
 
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব