দর্শনা সুলতানপুরে তুচ্ছ ঘটনায় দু'পক্ষের মারামারি: উভয় পক্ষের আহত-৩
দর্শনা সুলতানপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ে ভাইয়ে মারামারির ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। ১৬ ডিসেম্বর বেলা ১১ টার দিকে সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওলি বিশ্বাসের ছেলে মান্নান বিশ্বাস (৪৫) মান্নান বিশ্বাসের ছেলে রাশেদ (২৮) ও ফারুক হোসেন (৪০) জানাগেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওলি বিশ্বাসের ছেলে মান্নান বিশ্বাস এর জমির ভিতর তার চাচাতো ভাই ফারুক হোসেন কিছু জমি পাবে বলে দাবি করে। এসময় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এক পর্যায়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে উভয়ের ধস্তাধস্তিতে ফারুক হোসেন আহত হয়। এসময় ফারুক হোসেনের ছেলে নাঈম হোসেন (৩০) বাড়ি থেকে ধারালো হাসুয়া এনে মান্নান বিশ্বাসের এলোপাতাড়ি কোপাতে থাকে এতে মান্নান বিশ্বাস গুরুতর জখম হয়। স্থানীয় ও পরিবারের লোকজন আহত মান্নানের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বলে জানাগেছে । এবিষয়ে দর্শনা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস