লালমোহন উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ
ভোলার লালমোহন উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে লালমোহন পৌরসভা ৭নং ওয়ার্ড এলাকায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির ১০০ গাছের চারা রোপণ করেন তারা।
উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়াম্যান আবুল হাসান রিমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ও কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা বৃক্ষরোপণ করেছি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দকেও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইউসুফ মঞ্জু, শাহাজাদা পঞ্চায়েত, মনির মাতাব্বর, জামাল হাওলাদারসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান