মিরপুরে টিনশেড বাড়িতে এসি বিস্ফোরণে দগ্ধ ২
রাজধানীর মিরপুরে একটি বাসায় ‘এসি’ বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের নাম হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪)। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মিরপুর ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় এলাকার একটি টিনশেড বাড়িতে।
হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, আমরা অনেকদিন ধরে টিনসেড বাড়িটিতে বসবাস করছিলাম। আরিয়ান আমাদের বাড়িতে ভাড়া থাকে ও গৃহকর্মীর কাজ করে। রাতে আমি বাড়িতে ছিলাম না। ভোরে শুনতে পাই, বাড়িতে এসি বিস্ফোরণ হয়েছে। এতে আমার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই।
তিনি ধারণা করছেন, বাসায় থাকা এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এ বিস্ফোরণ হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কারণ হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান