পারিবারিক কলহের জেরে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু
পারিবারিক কলহের জেরে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কোনাবাড়ী জরুন এলকার শুকুর সিকদার বাড়িতে। শনিবার (১৭) ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ওই রুমে আগুনের ধোয়া দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এদের মধ্যে একজন ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি এসে আলামত সংগ্রহ করেন।
নিহতরা হলেন, নীলফামারীর ডোমরা থানার নুরি ইসলামের মেয়ে নাসরিন আক্তার(৩৬)। সে কাশিমপুরে তাসনিয়ায় সুয়িং অপারেটর হিসেবে কাজ করতেন। অপরজন নীলফামারী ডিমলা থানার ডাঙ্গার হাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শফিয়ার রহমান (৩৮)। তারা পরস্পর স্বামী -স্ত্রী। তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে।
কোনাবাড়ি থানার ওসি জানান, আমরা ঘটনাস্থলে এসেছি, সিআইডিও ঘটনাস্থলে এসেছে। আমরা আলামত সংগ্রহ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
প্রীতি / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ