ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় বিনামূল্যে গাইনী সেবা পেল দুই শতাধিক নারী 


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ১২:৩৫

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রাক্তন তিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন। 

শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উপলক্ষে  কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২দিন ব‍্যাপি জরায়ু মুখে ক‍্যান্সার পূর্বাবস্থা সনাক্তকরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন তাঁরা। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড  হাসপাতালের  প্রফেসর (ডা.) নাসরিন বানু ও প্রফেসর ( ডা.) শর্মীলা বড়ুয়ার নেতৃত্বে গঠিত টীম প্রায় অর্ধ শতাধিক নারীর জরায়ু মুখ ক‍্যান্সার পূর্বাবস্থা সনাক্তকরণ পরীক্ষাটি সফলতার সাথে সম্পন্ন করেন।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ‍্যাপক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ( ডা.) রওশন মোর্শেদ এই দু'দিনে প্রায় দেড় শতাধিক নারীকে চিকিৎসা সেবা প্রদান করেন।

জানা যায়, " কুতুবদিয়া   সেচ্ছাসেবী সমন্বয় ফোরাম" নামের একটি সংগঠন এই চিকিৎসা ক‍্যাম্পের আয়োজন করে। তাদের আগ্রহ ও আমন্ত্রণে ওজিএসবি চট্টগ্রাম শাখার সদস‍্য তিন বিশেষজ্ঞ চিকিৎসক এই ফ্রি ক‍্যাম্পে স্বাস্থ‍্য সেবা প্রদান করেন।

এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, আবাসিক মেডিকেল অফিসার ডা: রেজাউল হাসান,জুনিয়র কন্সালটেন্ট( গাইনী) ডা: কেয়া দাস সহ কর্মকর্তা -কর্মচারিগণ।

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেবা প্রদানকারী ৩ অধ‍্যাপক ও উপজেলা স্বাস্থ‍্য ও প.প কর্মকর্তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

প্রীতি / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা