প্রবাসীরাও দেশের মাটিতে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলার আহব্বান : ইয়াছমিন পারভীন তিবরীজি
"প্রবাসীরা যেসব টাকা দেশে পাঠান সেসব টাকা দিয়ে দেশের মাটিতে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসীরাও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। রবিবার (১৮ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন ।
তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যেক ব্যক্তিকে বিদেশ যেতে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে একজন দক্ষ কর্মী হয়ে বিদেশ যেতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানান পরিকল্পনা। তাই যারা বিদেশে গিয়ে কাজ করতে আগ্রহী তাদের দেশে দক্ষতার সাথে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করার আহবান জানান।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে শুরু হয় আলোচনা সভা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অনুষ্ঠানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইফুল ইসলাম,টিটিসির অধক্ষ্য প্রকৌশলী পলাশ বড়ুয়াসহ সরকারী -বেসরকারী কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে বান্দরবান জেলার সর্বোচ্চ রেমিট্যান্স আহরনকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক এবং রেমিট্যান্স প্রদানকারী বিপ্লব দাশ ও নুমা উ মারমা কে সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
প্রীতি / প্রীতি
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন