ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসকের তহবিলে ফুড প্রসেসরস্ ফোরামের অর্থ ও ত্রাণ সহায়তা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৩:৫৯

করোনা সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের তহবিলে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান করেছে ফুড প্রসেসরস্ ফোরাম চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীবৃন্দ। বাংলাদেশ এগ্রো প্রসেসরস্ এসোশিয়েশন (বাপা) সহ সভাপতি ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছানের নেতৃত্বে বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের হাতে এ সহায়তা তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। এছাড়া ত্রাণ সামগ্রী দেওয়া হয় ২০০ পরিবারের জন্য। এসময় বক্তারা বলেন, করোনাকালীন সময়ে মানুষ জীবিকা নিয়ে এক মহাদূর্যোগময় সময় পার করছে। এসময় মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে হয়েছে। গত বছরও চট্টগ্রামের প্রসেস ফুড প্রস্তুতকারকগণ করোনা হাসপাতালের জন্য অর্থ সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। সহায়তাদানকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে উপস্থিত ছিলেন- বনফুল-কিশোয়ান গ্রুপ থেকে শহীদুল ইসলাম, ফুলকলি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ থেকে কফিল উদ্দিন, ফেভারিটা লিমিটেড থেকে মো. সাকিব, মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস থেকে মো. তানভীর, থাই ফুড প্রোডাক্টস থেকে মাইকেল দে, এম আলম এন্ড কোম্পানি থেকে মন্জুরুল আলম, ওয়েল ফুডস লিমিটেড থেকে আসিফ হাসান, মধুবন ব্রেড এন্ড ইন্ড্রাস্ট্রিজ নুরুল আমিন, হিফস্ এগ্রো ফুড ইন্ড্রাস্ট্রিজ থেকে ছৈয়দ মুহাম্মদ  শোয়াইব হাছান, বিএসপি ফুড প্রোডাক্টস থেকে অজিত দে। জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা এই সেক্টরের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা তুলে ধরে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা