ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবির সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক স্বাক্ষর


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৮-১২-২০২২ বিকাল ৫:৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ রবিবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বাংলালিংকের মানবসম্পদ বিভাগের প্রধান মঞ্জুলা মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করে তা বিনিময় করেন।
 
স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলালিংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
 
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ শামসুল আরেফিন, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. এমরান হোসেন, অফিস অব দি ইন্টারন্যাশনাল আফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য