ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ট্রাব অ্যাওয়ার্ড পেলেন গীতিকার ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা শেখ শাহ আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২২ বিকাল ৬:১
ট্রাভ অ্যাওয়ার্ড পেলেন গীতিকার ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ শাহ আলম । তিনি সংগীতে বাংলা নবজাগরণের জন্য ট্রাব অ্যাওয়ার্ড পেয়েছেন। 
 
তিনি একাধারে গীতিকার, সুরকার, চলচ্চিত্র প্রযোজক ও সাহিত্যানুরাগী। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মকান্ডের মাধ্যমে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন। একের পর এক তিনি মানবিক বাংলাদেশ গঠনের পথে সংস্কৃতির নানা অঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ কারণেই তিনি নানা সম্মাননা পাচ্ছেন। 
 
গত ১৫ ডিসেম্বর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও গ্রান্ড বলরুমে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ডাঃ হাসান মাহমুদ এমপি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রীর হাত থেকে এওয়ার্ড গ্রহণ করেন। 
 
ট্রাব অ্যাওয়ার্ড আয়োজনের প্রশংসা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, অনেক প্রতিকূলতার মধ্যেও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছে। বিশেষ করে টেলিভিশন ও চলচ্চিত্রে যারা কাজ করছেন তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে। দেশাত্মবোধ সৃষ্টিতে এই অ্যাওয়ার্ড অতন্ত্য গুরুত্বপূর্ণ। যারা পুরস্কার পেয়েছেন তারা অবশ্যই গুণী মানুষ। 
 
এছাড়া সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে শিক্ষা সাগর সম্মাননা, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য শ্যামল দত্তসহ চলচ্চিত্র, সঙ্গীত, নাটক এবং টেলিভিশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৪৩ জন শিল্পী ও কলাকুশলীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি