রাজবাড়ীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসা জম-জমাট
রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা জম-জমাট ভাবে চলছে। ফলে যুব সমাজ ধংসের পথে। অপরাধ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। রাত জেগে বিভিন্ন স্থানে কৃষকরা দিনভর পরিশ্রমের পর গরু পাহারা দিচ্ছে। চুরি ডাকাতির অধিকাংশ মালামালই উদ্ধার করতে পারছে না পুলিশ। পাংশা, মাছপাড়া, কালুখালী, মৃগী, নাড়ুয়া, বালিয়াকান্দি, জঙ্গল, জামালপুর, গাঁন্দিমারা, কোলারহাট, গোয়ালন্দ মোড়, রাজবাড়ী রেল কলোনি, কাঁটাখালী, গোয়ালন্দ, দৌলতদিয়াসহ রাজবাড়ীর বিভিন্ন স্থানে শত শত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে প্রকাশ্যে। দৌলতদিয়া পুরাভিটা নামক এলাকায় মাদকের হাট রয়েছে। ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন ও দেশীয় মাদক বিক্রি হচ্ছে। প্রতি ২৪ ঘন্টায় লক্ষ লক্ষ টাকার মাদক বিক্রি হচ্ছে। দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় বোডিংয়ে রাতে জুয়ার পাশাপাশি মাদকও বিক্রি হচ্ছে। যৌনপল্লীতে মাদক ব্যবসায়ীদের ডিলার রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন বিভাগের রয়েছে কথিত ক্যাশিয়ার। মাঝে মধ্যে চুনোপুটি মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হলেও বড় বড় ব্যবসায়ীরা থাকে ধরা ছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে- কয়েক জন মাদক ব্যবসায়ী এখন কোটিপতি। পুলিশের খাতায় মাদক ব্যবসায়ীদের বড় বড় ডিলারদের নাম নেই। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য মাদক ব্যবসা করে কোটিপতি হয়েছে। কথিত মাদক ব্যবসায়ীরা মাঝে মধ্যে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা করছে। গোয়ালন্দ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহিন এর বিরুদ্ধে অস্ত্র,মাদক, নারী পাচার মামালা থাকার পরেও পুলিশ রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না। বিভিন্ন সেমিনারে পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে সহযোগীতা করার কথা বলিলেও জনগন পুলিশের সাহায্যে তেমন হাত বাড়াচ্ছে না বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যাক্তি জানান, পুলিশকে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিলে মাদক ব্যবসায়ীরা ঘটনা জেনে যায়। অপরদিকে গোয়ালন্দ মোড়, খানখানাপুর, বসন্তপুর, আলীপুর ইউনিয়নে গরু চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জাফর আলী বিশ্বাস জানান, আমি গত ১০ দিন হয় খানখানাপুর তদন্ত কেন্দ্রে যোগদানের পর প্রত্যহ রাত জেগে নিজেই বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে টহল দিচ্ছি গরীর কৃষকের গরু চোরাকারবারীদের কোন ছাড় দেওয়া হবে না। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে অভিযান অব্যহত রয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন