ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-১২-২০২২ বিকাল ৫:১২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান,  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি রেজাউল হক মন্ডল প্রমুখ।
সভার সদস্যরা বলেন, সব ধরনের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা স্ব স্ব অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সকল সীমাবদ্ধতার মাঝেও সেবা নিশ্চিত করা যাবে। আমরা যদি মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জনবল সঙ্কট নিরসন সহ অন্যান্য সমস্যার সমাধানে সর্বাত্মক ভূমিকা রাখার আশ্বাস দেন তারা। পরে হাসপাতালের সুষ্ঠ ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব