চট্টগ্রামের চকবাজারে ইপিক ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে জোর পূর্বক জায়গা দখলের চেষ্টার অভিযোগ
চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ কে.বি ফজলুল কাদের রোডে দীর্ঘদিন ধরে জায়গার প্রকৃত মালিকের কাছ থেকে বিধি মোতাবেক ভাড়া নিয়ে বিভিন্ন দোকান, ল্যাব ডায়গনস্টিক সেন্টার, লাইব্রেরী, স্টেশনারী দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছে। হঠাৎ ইপিকের লোকজন বহিরাগত সন্ত্রাসী দিয়ে কোন ধরণের কথা বার্তা ছাড়ায় দোকানগুলো উচ্ছেদ এবং দখলের চেষ্টা চালায়। চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
জানা গেছে, নগরীর চকবাজার কে.বি ফজলুল কাদের রোডে দোকান ও জায়গা ভাড়া নিয়ে বহুযুগ ধরে ব্যবসা করে আসছে ব্যবসায়ীরা। উক্ত জায়গায় ইপিক ডেভেলপমেন্ট কোম্পানি লি. দীর্ঘদিন ধরে জায়গার উপর কুনজর পড়ে। গত ৯ ডিসেম্বর ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সচিবের নেতৃত্বে দোকানে হামলা ভাংচুর, লুটপাট তান্ডব চালিয়ে দখলের চেষ্টা চালায়। গত রবিবার সকালে বহিরাগত সন্ত্রাসীরা ফের উক্ত জায়গার ঝাল বিতান ও হোটেল দিয়ে ভিতরে ঢুকে ডিলাক্স বেকারী নামের একটি দোকানে হামলা ও লুটপাট চালায় চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উক্ত জায়গার উপর স্থিতিশীল অবস্থা বজায় রাখতে হাইকোট ও জজ কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে বলে সূত্রে জানায়। ইপিক ডেভেলপমেন্ট কোম্পানির জোর পূর্বক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে সুব্রত বিশ্বাস, মাহবুব আলম, খুরশিদ জামিল চৌধুরী, সাইফুল হুদা মো. জাহাঙ্গীর, ওয়াফিকুল ইসলাম, তাসাদ্দেক মর্তুজা,গোলাম মর্তুজাসহ কয়েকজনের বিরুদ্ধে র্যাব-৭ চট্টগ্রাম অধিনায়ক, সিএমপি কমিশনারের কাছে সাজেদা আকতার, ডা. মনতোষ ধর, মিঠু চৌধুরী, শিল্পী চৌধুরী, হাসান রানাসহ কয়েকজন গত ১৪ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর সাথে হুয়াটসপে যোগাযোগ করা হলে দেশের বাইরে রয়েছে বলে জানান, ঘটনার বিষয়ে কিছু জানে না বলে দাবি করেন। এ বিষয়ে ইপিকের পরিচালক অপারেশন সাইফুদ্দিন খালেদ বলেন, জায়গা সংক্রান্ত কারো সাথে বিরোধ থাকলে এটা আমি জানার বিষয় না, শুধু মাত্র স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখাশুনা করি, এটা দেখার জন্য আলাদা একটা বিভাগ রয়েছে বলে তিনি জানান। চকবাজার থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের মজুমদার জানান, ইপিকের সাথে ব্যবসায়ীদের জায়গা সংক্রান্ত ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি, এ বিষয়ে তার কাছে কোন কিছু জানা নেই বলেও দাবি করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ