ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দুর্গাপুরে একটি সেতুর অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২০-১২-২০২২ দুপুর ১২:৫১
প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর পাহাড় ঘেরা নেত্রকোণা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। সীমান্তবর্তী এলাকা জুরে সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা পুরো চারিদিক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির চোখ ধাঁধাঁনো সব প্রাকৃতিক সৌন্দৰ্য হাতছানি দিয়ে ডাকছে ভ্রমন পিপাসুদের।  শীত মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনাও প্রচুর।  তবে এবার শীত মৌসুমেও পর্যটকদের দেখা মিলছে না তেমন। সোমেশ্বরী নদীর বিরিশিরি-শিবগঞ্জ নদী পারাপারের একটি সেতু না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা। পর্যটকদের দাবী সোমেশ্বরী নদীতে সেতু নির্মানের। 
 
এই নদীর উপর বিরিশিরি-শিবগঞ্জ এলাকায় একটি সেতু নির্মাণ হলে পাল্টে যেতে পারে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা এবং বাড়তে পারে পর্যটকদের সমাগম। সড়ক যোগাযোগ কিছুটা ভালো হলেও সোমশ্বরী নদীতে সেতু না থাকায় যোগাযোগ বিচ্ছিন্নতায় পর্যটক বিমুখ হয়ে পড়ছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুসং দুর্গাপুর। বিরিশিরি কালচারাল একাডেমি এলাকা থেকে বিজয়পুর যেতে কিংবা দুর্গাপুর তেরীবাজার ঘাট থেকে শিবগঞ্জ যেতে কোনো সেতু না থাকায় সম্প্রতি নদীর ঘাটের ইজারাদারের উদ্যোগে দুইদিক দিয়ে নির্মাণ করা হয়েছে অস্থায়ী কাঠের সেতু। এতে নদীর এপার থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা, ভাড়ায় চালিত মোটরসাইকেল বা সিএনজি চালিত অটোরিক্সা, মাইক্রোবাস, প্রাইভেট কার, ওপাড়ে যেতে ব্রীজের ভাড়া ও পাড়াপারে ভোগান্তি থাকায় সৌন্দর্য্যরে প্রতিক সুসঙ্গ দুর্গাপুর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকগণ। ওপাড়ের প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে হলে সেতু নির্মানের কোন বিকল্প নেই, এমনটাই মনে করছেন স্থানীয়রা। সোমেশ্বরী নদীতে সেতু নির্মিত হলে পর্যটক সহ ওই এলাকার লোজজনের আর কোন ভোগান্তী থাকবে না। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল পর্যটক বিজয়পুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন, তাদের পরিবহন নিয়ে কোন ভোগান্তীতে পড়তে হবে না। শীত মৌসুমে পর্যটকের সংখ্যাও অনেক বেড়ে যাবে। ওই এলাকার খেটে খাওয়া মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। উপজেলাবাসীর ভাগ্যোন্নয়ন ও সাড়া বছর পর্যটকগণের আগমনের বিষয়টি মাথায় রেখে সংশ্লিষ্ট দপ্তর একটি সেতু নির্মাণে কার্যকরী ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও পর্যটকদের।
 
কাঠেরসেতু নির্মানের ইজারাদার মো. রুকন উদ্দিন মাস্টার জানান, নদী পারাপারের সুবিধার্থে এলাকার অন্যান্য যুবকদের সহায়তায় প্রায় দশ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী কাঠের সেতুটি নির্মান করা হয়েছে। তবে এটা কোন স্থায়ী সমাধান নয়। সোমেশ্বরী নদীতে স্থায়ী ব্রীজ নির্মানের জোর দাবী জানাচ্ছি।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল- আহসান বলেন, দূর্গাপুরবাসীর ভাগ্যোন্নয়ন এবং পর্যটকদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে বিরিশিরি-শিবগঞ্জ এলাকায় একটি ব্রীজ নির্মান অত্যন্ত জরুরী। জনসাধারনের সুবিধার বিষয়টি মাথায় রেখে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার মহোদয় ওই এলাকা দিয়ে সেতু নির্মানের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে ইতোমধ্যে নানা প্রক্রিয়া শুরু করেছেন।
 
স্থানীয় এমপি মানু মজুমদার বলেন, সোমেশ্বরী নদীতে একটি ব্রীজ নির্মানের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সারা দেশে মহামারী করোনার কারনে অনেক প্রকল্প আটকে আছে। সোমেশ্বরীতে সেতু নির্মানের জন্য ইতোমধ্যে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। কোনদিক দিয়ে কতটুকু দৈর্ঘ্যের সেতু নির্মান কাজও শেষ পর্যায়ে রয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষ করে যত শীঘ্র সম্ভব জনমানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
 
ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেঁষা গারো পাহাড়ে আচ্ছাদিত সুসঙ্গ দুর্গাপুর উপজেলায় রয়েছে ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন। এ উপজেলার উত্তরে ভারত, দক্ষিণে পূর্বধলা ও নেত্রকোনা সদর এবং পূর্বে কলমাকান্দা উপজেলা। পশ্চিমে রয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা। সোমেশ্বরী, আত্রাখালি নদী আর কংশ নদ উপজেলাটিকে জড়িয়ে রেখেছে। সুসং রাজ্যের পৃথক পৃথক জমিদার বাড়ি, পাহাড়ের চূড়ায় সাধু যোসেফের ধর্ম পল্লী, টঙ্ক ও কৃষক আন্দোলনের পথিকৃৎ নেত্রী হাজংমাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধ, দুর্গাপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি, মানব কল্যানকামী অনাথালয়, সোমেশ্বরী নদী, গারো পাহাড়, ঐতিহ্যবাহী সাদামাটির পাহাড় ও নীল পানির কূপ দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানকার মানুষের বৈচিত্র্যময় জীবনধারা সহজেই পর্যটকদের আকৃষ্ট করে তোলে। এখানে সনাতন ও ইসলাম ধর্মের মানুষের সঙ্গে গারো, হাজং, হদি, কোচ, বানাই ও ডালু নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ নিবিড় সম্পর্কে বসবাস করেন। শীত মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দূর্গাপুরের বিজয়পুর ও রানীখংয়ের অসাধারণ চোখ ধাঁধাঁনো সব প্রাকৃতিক সৌন্দৰ্য হাতছানি দিয়ে ডাকছে ভ্রমন পিপাসুদের।

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া