ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী ঐতিহ্যবাহী প্রেসক্লাবে আগামীকাল নির্বাচন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৫:২৩
আগামী ২১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাব এর কার্যকরী পরিষদের (২০২৩ মেয়াদের) নির্বাচন।নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ১৯ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এ দাখিলকৃত মনোনয়নপত্র  যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম কর্তৃক মনোনীত নির্বাচন কমিশনার পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমানের প্রতিনিধি সদর উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মু.শাহাবুদ্দিন মুন্সি।
 
গত ১৮ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা মোতাবেক প্রার্থীরা হচ্ছেন ১/সভাপতি পদে মোঃ জাফর খান ও স্বপন ব্যানার্জী, ২/সহ-সভাপতি পদে মোজাহিদুল ইসলাম নান্নু ও এ্যাড. মোঃ সোহরাব হোসেন, ৩/সাধারন সম্পাদক পদে মোঃ জাকারিয়া হৃদয় ও সঞ্জয় কুমার দাস লিটু, ৪/যুগ্ম সাধারন সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন ও আফরিন জাহান নিনা, ৪/অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান ও আবুল হোসেন তালুকদার।৬ টি পদে ৯ জন যথাক্রমে মোঃ জালাল আহমেদ, শংকর লাল দাস, মোঃ জাকির হোসেন, জাকির মাহমুদ সেলিম, মোঃ মোখলেছুর রহমান, মোঃ মশিউর রহমান বাবলু, মনির হোসেন বাদল, বিলাস দাস ও মোঃ আতিকুল আলম সোহেল।নির্বাচনের তফসিল মোতাবেক ১৯ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার ও বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।২১ ডিসেম্বর সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান