ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ার ওসির বিদায়বেলায় প্রকাশ্যে কেঁদেছেন লোহাগাড়ার ওসি আতিকুর রহমান


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২১-১২-২০২২ দুপুর ১১:২০
বর্নাঢ্য আয়োজনে জনবান্ধব ওসি হান্নানের বিদায়, যোগ দিলেন ইয়াসির আরফাত।২০শে ডিসেম্বর (মঙ্গলবার)রাতে সাতকানিয়া থানার মাঠ প্রাঙ্গনে ওসি তারেক হান্নানের বিদায়ও ওসি ইয়াসির আরাফাতের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সাতকানিয়া লোহাগাড়ার চৌকস এ্যাডিশনাল এসপি শিবলী নোমান,এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার চৌকস অফিসার ইনচার্জ আতিকুর রহমান,উপস্থিত ছিলেন বিদায়ী ওসি তারেক হান্নান ও আগত ওসি ইয়াসির আরাফাত,ঢেমশার তদন্তকেন্দ্রের ইনচার্জ সৈয়দ ওমর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য/সদস্যাবৃন্দ,মুক্তিযোদ্ধার সন্তানসহ থানা এলাকার বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
এতে বিশেষ অতিথির বিদায়ী বক্তব্য রাখার প্রাক্কালে তারেক হান্নানের প্রতি আবেগআপ্লুত হয়ে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান কান্নায় ভেঙ্গে পড়েন।সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের বদলি হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে মিরসরাই থানার ওসি তদন্ত মোহাম্মদ ইয়াছিন আরাফাতকে।
 
সোমবার জেলা পুলিশ সুপার এস এম শফিউল্ল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের আদেশ আসে।এরআগে ২৬ ফেব্রুয়ারি গোয়েন্দা শাখার পরিদর্শক (নিরস্ত্র) তারেক মোহাম্মদ আব্দুল হান্নানকে সাতকানিয়া থানার অফিসাার ইনচার্জ ওসির দায়িত্ব দেওয়া হয়।
 
এরপর থেকে তিনি জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় কাজ করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মাদক উদ্ধারে তার অবদান অবিস্মরণীয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলে কোটি টাকার মাদক উদ্ধার করেছেন তাঁর আমলে। হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ক্লু-লেস মামলা নখদর্পণে এনেছেন নিমিষেই। ওয়ারেন্ট তামিলে সফল শতভাগ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত